বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর বদলগাছীতে খরিপ/২০১৮-১৯ মৌসুমে উফসী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা চত্ত্বরে উপজেলা ভারপাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধূরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, সাংগঠনিক সম্পাদক হেলাল রাব্বী, বদলগাছী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী। অনুষ্ঠান শেষে উপজেলার ৮ ইউনিয়নের ৭৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে জন প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।









