১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বদলগাছীতে ৭০ বছর পর বছির উদ্দীনের দেহাবশেষ পারিবারিক কবরস্থানে স্থানান্তর




বদলগাছীতে ৭০ বছর পর বছির উদ্দীনের দেহাবশেষ পারিবারিক কবরস্থানে স্থানান্তর

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৮, ২০:৩৬ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ বিজলী হাইস্কুল মাঠ থেকে ৭০ বছর পর বছির উদ্দীনের দেহাবশেষ পারিবারিক কবরস্থানে স্থানান্তর করা হয়েছে। গত শুক্রবার দুপুরে কবর থেকে তার হাড়গোড় উত্তোলন করা হয়। বিষয়টি নিয়ে এলাকাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। এলাবাসী ও তার পারিবারিক সূত্রে জানাযায় ৭০ বছর পূর্বে কোলা হাইস্কুল মাঠে ভোলার পালশা গ্রামের মৃত হাজী মন্ডলের ছেলে বছির উদ্দীন ফুটবল খেলা দেখতে এসে খেলোয়ারের পায়ের আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছির উদ্দীনের। পরক্ষণে পরিবারের সম্মতিক্রমে স্মৃতি স্বরূপ মাঠের পাশে তাকে কবরস্থ করা হয় এবং কবর ইট দিয়ে বাঁধানো হয়। বর্তমানে কবরস্থানের আশে-পাশে ভবন নির্মানের কারনে কবরস্থান সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়া হাট বারের দিন হাটুরিয়ারা ঐ কবরের পাশে প্রস্তাব করতে যায়। নানা সমস্যার কারনে কোলা বিজলী সংঘের পক্ষ থেকে বছির উদ্দীনের পরিবারের কাছে প্রস্তাব দেন যদি বিধি মতে সরানো যায় তাহলে বছির উদ্দীনের দেহাবশেষ পারিবারিক কবরস্থানে সরিয়ে নেওয়া হোক। এই প্রস্তাবে সম্মতি হয়ে পরিবারের পক্ষ থেকে ৭০ বছর পর বছির উদ্দীনের দেহাবশেষ গত শুক্রবার পারিবারিক কবরস্থানে সরিয়ে নেওয়া হয় এবং তার রূহের মাগফেরাত কামনা করা হয়। কোলা বিজলী সংঘের সভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান ও কোলা বিজলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং বছির উদ্দীনরে ভাতিজা মৌলানা দেলোয়ার হোসেন জানান প্রায় ৭০ বছর পূর্বে মাঠে ফুটবল খেলা দেখতে এসে খেলোয়ারের পায়ের আঘাত লেগে তার মৃত্যু হয়। স্মৃতিস্বরূপ মাঠের এক পাশে তাকে কবরস্থ করা হয়েছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET