, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বন্ধ ঘোষিত ছয় চিনিকল চালুর দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান




বন্ধ ঘোষিত ছয় চিনিকল চালুর দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২০, ২১:৫৪ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত বন্ধ ঘোষিত ছয়টি চিনিকল চালুর দাবিতে বুধবার (৯ ডিসেম্বর) উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিক্ষোভ মিছিলে আখচাষী ও শ্রমিক-কর্মচারীসহ দুই সহস্রাধিক মানুষ অংশ নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ উপজেলা শহর প্রদক্ষিণ করে। এসময় ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আধঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে শহরের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এলে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি কমরেড এমএ মতিন মোল্লা, রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুর রশিদ ধলু, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা,সাবেক সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, বিলাসবহুল গাড়িসহ সকল ধরণের কেনাকাটায় ব্যাপক লুটপাটের জন্য পুরো চিনিশিল্প সংস্থাকে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব শ্রমিক-কর্মচারীরা নেবেনা। সংস্থার বর্তমান চেয়ারম্যানসহ বেসরকারি চিনিকলের দালাল এই আমলাদের কথা শুনে সরকার চিনিকল বন্ধ করার অপচেষ্টা থেকে সরে না আসলে রাজপথ-রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে রংপুর চিনিকলসহ মাড়াই বন্ধ ঘোষিত ছয়টি চিনিকল চালু করার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের হাতে প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET