, , ,

শিরোনামঃ-




বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২২, ১৭:৫৯ | 1033 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালে র‌্যালি, আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সাকির্ট হাউজ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠক ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশগ্রহন করেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। আলোচনা শেষে সার্কিট হাউজ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করেন শতাধিক মানুষ।

সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘আমরা পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’-এর উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সেখানে গান, নাটক ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET