, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় করোনা ঝুঁকির মধ্যে রাতের আধারে হাট’পুলিশ লাঠি চার্জ করে ভেঙ্গে দিল




বাগমারায় করোনা ঝুঁকির মধ্যে রাতের আধারে হাট’পুলিশ লাঠি চার্জ করে ভেঙ্গে দিল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২০, ২১:২৪ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলায় করোনা ঝুঁকির মধ্যে স্থানীয় ইজারদারেরা রাতের আধারে হাট বসানোর কারনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকালে পুলিশ লাঠি চার্জ করে ভেঙ্গে দিল হাট। গতকাল শুক্রবার হাটবারের দিন ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভা হাটে ছিল উপচেপড়া ভীড়। বৃহস্পতিবার দিনগত রাত ৩টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ব্যাপক বিক্রিতা ও ক্রেতার সমাগম বাড়তে থাকে এই হাট গুলোতে। এবং লোকজন করোনা সতর্কতার সামাজিক দূরত্ব বাজার রাখার সরকারী নির্দেশনা উপেক্ষা করে হাটে ভীড় করতে থাকে। এ সময় হাটে ভয়ানক এক পরিস্থিতির সৃষ্টি হয়। লোকজন থাড়া হুড়া করে কে কার গায়ের উপর উঠতে শুরু করে। সবাই হুমড়ি খেয়ে পড়ে বিভিন্ হাটের দিকে। এতে সামাজিক দূরত্ব বজায় না থাকায় বাড়তে থাকে করোনা সংক্রামনের ঝুকি। পরে বেলা ৯টার দিকে,খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজনসহ পুলিশ হাটে হাটে ছৃুটে আসেন।এবং পরে তারা পুলিশী সহযোগিতায় মৃদু লাঠিচার্জ করলে হাট মুহূর্তের মধ্যেই ভেঙ্গে যায়। স্খানীয় বাজারের ক্রেতা ও ব্যবসায়ীদের সূত্রে জানাযায়, গতকাল শুকবার ছিল ভবানীগঞ্জ পৌরসভা সপ্তাহিক বড় হাট। এই হাট উপলক্ষে এখানে ঢাকাসহ অন্যান্য জেলা থেকে ধান চাল আলু পেয়াজ,পান কলাসহ অন্যান্য তরিতররকারীর পাইকারের আগম ঘটে। সকাল থেকেই অনেক পাইকাররা ট্রাক যোগে আলু হাটায় প্রবেশ করে । এ সময় কৃষকরাও তাদের উৎপাদিত আলু সহ অন্যান্য সবজি নিয়ে হাটে প্রবেশ করে। মুহুর্তের মধ্যেই হাটটি কানায় কানায় পরিপূর্ন হয়ে ওঠে। এ সময় করোনা ঝুকি বাড়তে থাকে। লোকজন তাড়াহুড়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। আলৃু চাষী রফিকুল ও সাইদুর জানান, তারা দুইটি ভ্যানে করে প্রায় বিশ মন আলু এনেছেন হাটে বিক্রি করার জন্য। হাটে এসে জানতে পারেন হাটে পুলিশ এসেছে। তাই দুই ঘন্টার মধ্যেই হাট ভেঙ্গে যাবে। শুরু হয় দৌড়াদৌড়ি ও ছুটাছুটি। তারা জানান কোন রকমে তারা আলু গুলো বিক্রি করেছেন। কলা বিক্রেতা শামছুল জানান, এক ডালি কলা এনে তিনবার হাটের জায়গা পরিবর্তন করেছেন। পুলিশ ও হাটের লোকজনের তাড়া খেয়ে তাকে তিনবার জায়গা বদল করতে হয়েছে। এদিকে,জেলার সব চেয়ে বড় তাহেরপুর পৌরসভা হাট। এখানে বৃহস্পতিবার দিনগত রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত স্থানীয় ইজারদার ও আনছার ভিডিপির সদস্যদের ছত্রছায়ায় ব্যাপক ক্রেতা-বিক্রতার সমাগম বাড়তে থাকে। এবং হঠাৎ করে রাতে হাট লাগার কারনে হাটের আসপার্শের লোকজন আতংকিত হয়ে পড়েন। তবে তাহেরপুর পৌরসভা হাটের মধ্যে পুলিশ ক্যাম্প রয়েছে। সেখানে গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে দেখা যায় গেটে ১০ গজ দুরে শুধুমাত্র একটি কনেষ্টবল দাড়িয়ে আছে। আর বাকি সবাই ঘুমিয়ে আছে। তবে প্রশাসনের লোকজন জানান, তারা চাচ্ছেন সামাজিক দূরত্ব বজায়ের মধ্যেমে হাট সীমিত আকারে চালু রাখতে। তবে লোকজনকে কোন ভাবেই মানাতে পারছেন না। বাগমারা থানার উপপরিদর্শক(এসআই) আব্দুল খালেক জানান, করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। ভবানীগঞ্জ হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় হাটে অভিযান চালানো হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, করোনা ভাইরাস সংক্রামনের জন্য বাগমারা উপজেলাটি বেশ ঝুকিপূর্ন। এখানে বিদেশ থেকে ও ঢাকা নারায়নগঞ্জসহ আক্রান্ত বিভিন্ন জেলা থেকে বেশ কিছু লোকজনের আগমন ঘটেছে। তাদের ব্যাপারে প্রশাসনের কড়া নজরদারী রয়েছে। তাই সামাজেক দূরত্ব বজায় রাখার ব্যাপারে শুরু থেকেই ব্যাপক প্রচারনা চালিয়ে আসছি। এছাড়া অনেক জায়গায় ভ্রাম্যমান আদালতও বসানো হয়েছে। হাটে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা কঠোর অবস্থান নিয়েছি। উল্লেখ্য এর আগে করোনা ঝুঁকির মধ্যে ইজারদারেরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বসালে এলাকার লোকজন রাজশাহী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের দিয়ে অবহিত করে বার বার হাট বন্ধ করার ফলে তারা কৌশল পাল্টিয়ে রাতের আধারে হাট বসার ব্যবস্থা করে বলে ব্যাপক অভিযোগ রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET