৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 




বাগেরহাটে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৮ ২০২৫, ০৩:৩৬ | 731 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা প্রকল্পের সুপার ভাইজার মোঃ ইব্রাহীম, মো: মাসুম বিল্লাহ, অলিউর রহমান, শিক্ষক মাওলানা বশির উদ্দিন, মোসাম্মাদ দলিরুবা ইয়াসমিন, মবিুল্লাহ শেখ, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহনে মসজিদ ভিত্তিক গনশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা পাইনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন, স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-
কর্মকর্তারা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন মানববন্ধন কারীরা।
দাবিগুলো হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা (৮ম) পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার আগে সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয় ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে এবং শিক্ষকদের বেতনভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET