২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে নৌকার সমর্থনে শোভাযাত্রা ও মতবিনিময় সভা




বাগেরহাটে নৌকার সমর্থনে শোভাযাত্রা ও মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০১৮, ১১:৪১ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে প্রচার ও নৌকার পক্ষে জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় শুক্রবার শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-৪ আসন থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মো. জামিল হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর নেতৃত্ব দেন।

এদিন বিকেল ৫টায় উপজেলার ধানসাগর ইউনিয়নের বড়রাজাপুর বাজারে শোভাযাত্রা শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম হাবিবুৃর রহমাানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কামাল, শ্রমিক লীগের সভাপতি মেজবাহউদ্দিন খোকন, যুবলীগের আহ্বায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, যুবলীগ নেতা মো. শামীম মুন্সী, জিয়াউদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা সবুজ তালুকদার, মাসুদ মীর প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET