১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানার লিফলেট বিতরণ




বাগেরহাটে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানার লিফলেট বিতরণ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২৫, ১৯:২৫ | 638 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা সদরের ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন। ইঞ্জিনিয়ার মাসুদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -১ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, জেলা যুবদল নেতা সোহেল তরফদার, ডেমা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব তরফদার, সাংগঠনিক সম্পাদক জুলফিকার মল্লিক (স্পিকার), বিএনপি নেতা আলী হোসেন মল্লিক, শেখ গিয়াস উদ্দিন, সোহাগ তরফদার, রকিবুল ইসলাম পান্না, মোহাম্মদ আলী, মারগুব হোসেন, মিঠু হাওলাদার, রফিক শেখ, নিজাম উদ্দিন, মহর গাজী, নিয়ামুল কবীর রসুল, মোহাম্মদ আলী হোসেন, খান আজম, মোল্লা মাসুদ, হাসান মল্লিক সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে কাশিমপুর বাজার বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তৃতা কালে ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যহীন মানবিক দুর্নীতিমুক্ত আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠন, মহিলা বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মানে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। সড়ক রেল নৌ পথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন ইঞ্জিনিয়ার মাসুদ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET