৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • “বাগেরহাট অফিসার্স ফোরাম” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু




“বাগেরহাট অফিসার্স ফোরাম” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১০ ২০২৫, ১৮:৫০ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“বাগেরহাট অফিসার্স ফোরাম”এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। একতা সহযোগিতা ও উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের উন্নয়নের জন্য সাবেক ও বর্তমান বিসিএস ক্যাডারগনের সমন্বয়ে গঠিত হয়েছে বাগেরহাট অফিসার্স ফোরাম। সোমবার (৯ জুন) বেলা ১১ঃ০০ টায় হযরত খানজাহান আলী (রঃ) মাজার সংলগ্ন পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন এর সম্মেলন কক্ষে বিসিএস ক্যাডারগণের মতামতের ভিত্তিতে ফোরামের উপদেষ্টা মনোনীত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ মশিউর রহমান এবং আহ্বায়ক মনোনীত হয়েছেন আরেক সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম।
এ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, পিসি কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন, অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির, সাবেক অতিরিক্ত সচিব কে এম কবীর আহমেদ, সাবেক সচিব ও রাষ্ট্রদূত শেখ সেকেন্দার আলী, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জাকির হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইরাদুল হক, এস এম মাহফুজুল হক, ডাক্তার এস এম আবু জাফর, বাবর আলী মীরসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সাবেক ও বর্তমান বিসিএস ক্যাডারবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাগেরহাটে রয়েছে প্রাকৃতিক সম্পদ সুন্দরবন, রয়েছে প্রত্নতাত্ত্বিক সম্পদ। এই বাগেরহাট জেলায় জন্মগ্রহণকারী বিসিএস ক্যাডারগণ সরকারের পক্ষে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। পেশাগত দায়িত্ব পালন এবং দেশের উন্নয়নে সকলে অগ্রণী ভূমিকা পালন করলেও নিজ জেলা বাগেরহাট রয়েছে উন্নয়ন বঞ্চিত। বাগেরহাটের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের যে যেখানে আছে সেখান থেকেই সামর্থ্য অনুযায়ী বাগেরহাটের উন্নয়নে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বাগেরহাট অফিসার্স ফোরামের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET