, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ 




বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২৪, ০১:৪৭ | 758 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করেছেন। জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা একযোগে পদত্যাগ করেছেন।
জানা গেছে, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ড. একে আজাদ ফিরোজ টিপু, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ সলিমুল্লাহ শেখ সেলিম, সহকারী সম্পাদক এড. ফকির মোঃ নওরেসুজ্জামান (লালন), এড. মোহাম্মদ মোসলে উদ্দিন, নির্বাহী সদস্য এড. মোহাম্মদ রেজওনুর রহমান, অ্যাড. সুমন কুমার সিংহ, অ্যাড. তামান্না রহমান শশী, অ্যাড. রুকসানা পারভিন রুপা, অ্যাড. রীমা খাতুন সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
অপরদিকে আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কুহেলি পারভীন সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
আইনজীবী সমিতির সকল সদস্যের পদত্যাগের ফলে কমিটি বিলুপ্ত হওয়ায় জরুরী ভিত্তিতে সমিতির সভায় প্রবীন আইনজীবী মাহফুজুর রহমান লাহুকে আহবায়ক করে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এই আহ্বায়ক আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভা আহ্বান করেছেন।
এডভোকেট শিকদার ইমরান হোসেন জানান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নানান অনিয়ম রয়েছে। বিচারপ্রার্থীদের প্রয়োজনীয় ওকালাতনামা, হাজিরা ফরম, ফিরিস্থি ফরম, অ্যাফিডেভিট স্টিকার, জামিননামাসহ অন্যন্যান্য কাগজপত্রের ইচ্ছামত মূল্যবৃদ্ধি করেছেন। এতে সাধারন মানুষের ভোগান্তি বেড়ে গেছে। কিন্তু এসবের প্রতিকার পাওয়ার কোন উপায় ছিল না। একে আজাদ ফিরোজ টিপু বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দলীয় প্রভাব ব্যবহার করে আইনজীবী সমিতিতে নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগ রয়েছে বলেও জানান এই আইনজীবী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET