বাগেরহাট জেলা সদরের বারাকপুর বাজারে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এভারগ্রীন সংস্থা। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় এভারগ্রীনের সহ-সভাপতি শেখ আরশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির তৌহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও শেখ মহিদুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাইন বিল্লাহ, ইউনিয়ন বিএনপি নেত্রী মিসেস মনিরা ইসলাম, সিকদার ইমরান হোসেন, বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, ফকির আরিফুল ইসলাম (আরু), ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, হাওলাদার হেমায়েত হোসেন, মোহাম্মদ মোতালেব হোসেন, হাওলাদার হাবিবুর রহমান।
এভারগ্রীন সংস্থা প্রতিষ্ঠা লগ্ন হইতে বিনামূল্যে রক্তদান কর্মসূচি চালু রেখেছেন। সদস্যদের সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। প্রাকৃতিক দুর্যোগ ও করোনা কালীন সময়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে। অসহায় পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেছে। এছাড়াও এলাকার সকল সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে এভারগ্রীন সংস্থা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ষাটগম্বুজ টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, এভারগ্রীন সংস্থার মোঃ হুমায়ুন কবির , মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ জসিম, শেখ হেলাল, শেখ মিজান, মিঠু শেখ, শওকত হোসেন, মিজানুর রহমান, বাসুদেব পাল, লিটন শেখ, সুবীর দাস, শরিফুল ইসলাম, সহ অনেকে।
আলোচনা সভা শেষে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিভিন্ন এলাকার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। তাছাড়া দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন এভারগ্রীনের সদস্য শেখ আরিফুল ইসলাম।









