১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিএনপির জনসভায় মুখর সোহরাওয়ার্দী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২১:০৪ | 1022 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা শুরু হয়েছে।

রোববার দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়।

  • কী বার্তা দেবে বিএনপি?

জনসভা ঘিরে দুপুর ১২টার আগে থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের আগমনে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্যে পরিণত হয়।

জনসভা শুরুর পর স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। সভা পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

জনসভাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান। নজরদারি করছে গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশের পক্ষ থেকে জনসভা ঘিরে বিশেষ নিরপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জনসভা থেকে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন নেতারা, জানাবেন আগামী দিনের কর্মপরিকল্পনা।

শনিবার রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে চলে মঞ্চ তৈরির কাজ। রাতেই জনসভাস্থল ছেয়ে যায় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানার-ফেস্টুনে। সকালেও দেখা যায় উদ্যানের চারপাশে পোস্টার লাগানো হচ্ছে। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।

বিএনপির আজকের এই জনসভা ঘিরে গোটা সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশে বিরাজ করছে সাজসাজ রব। এই জনসভার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে চায় দলটি। সে জন্য ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে দলীয় নেতাকর্মী, সমর্থকদের ঢাকায় আনা হয়েছে। এ ছাড়া রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাদের দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে বিএনপি জনসভা করে। সেখানে পুরো পল্টন, কাকরাইল, ফকিরাপুল এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আজকের জনসভায় তার চেয়ে বেশি লোকসমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে বিএনপি।

শনিবার দুপুরে ২২ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দীতে জনসভা করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET