, , ,

শিরোনামঃ-




বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৭ ২০২০, ২০:৫৭ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সারাদেশে বোরো ধানের সোনালী হাসিতে দুলছে কৃষকের হাসি।প্রাণঘাতী করোনা
ভাইরাসে সাধারন ছুটি ও লকডাউনে ধান কাটার শ্রমিকদের সংকট দেখা দিয়েছে।ঠিক এই মুহুর্তে কৃষকদের কষ্ট লাঘব করার জন্য বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিলো বরগুনা জেলা ছাত্রলীগের
কর্মীরা।

জানা গেছে,জেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আদনান অনিক ও তানভীর হাসান এ’র নেতৃত্বে
রবিবার সকালে সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ছোটলবনগোলা এলাকায় কৃষক মিজানুর রহমানের প্রায় ৮০ শতক জমির ধান কেটে দেয় বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কৃষক মিজানুর রহমান বলেন, অর্থের অভাবে মাঠ ভরা পাকা ধান নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের কর্মীরা এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দেবে সত্যিই স্বপ্ন মনে হচ্ছে। আল্লাহ তাদের মঙ্গল করুন।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন,করোনা ভাইরাসে
সঙ্কটকালীন মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ ক্রমে সারা বাংলাদেশের ন্যায় বরগুনা জেলা ছাত্রলীগ প্রান্তিক কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। করোনা পরিস্থিতি ছাড়াও যেকোনো পরিস্থিতিতে কৃষকের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দেয় এবং ধান কাটা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET