২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ 




বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৫, ২০:৪৮ | 689 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী বিরল উপজেলা শাখার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিরল পুরিয়া বলদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মুল্লুকদেওয়ান ওয়াকফ স্টেট হাফিজিয়া মাদ্রাসা ও দেওয়ানজি দিঘী হাফেজিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি এড. আব্দুল বাকি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন।
ছাগল গ্রহণের সময় মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে পৃথক পৃথকভাবে প্রতিটি মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মুহতামিমবৃন্দ। পরে বোচাগঞ্জ উপজেলায় আরো দুইটি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET