৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত




বিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২৪, ০২:২৬ | 689 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৫ টায় আদর্শ হাইস্কুলের হলরুমে এক বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু হুদা, উপজেলা নায়েবে আমীর আবুল বাশার, সেক্রেটারি মাওলানা আবু হানিফ, কর্মপরিষদ সদস্য মঈনুল ইসলাম, মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট শাহীনুর ইসলাম প্রমূখ। সমাবেশে ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের চার শতাধিক  দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান-মালের হেফাজতের জন্য জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, ছাত্র, যুবক ও দেশবাসীর রক্তের বদলায় আল্লাহর জমীনে আল্লাহর দীন কায়েমের জন্য জনশক্তিদের ব্যাপকভাবে দাওয়াত সম্প্রসারণ ও সংগঠন মজবুত করণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET