দিনাজপুরের বিরামপুরে দুঃস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টায় বিরামপুর উপজেলা অফিসার্স ক্লাব চত্তরে নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সহধর্মিনী সম্পা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২’শ জন দুঃস্থ মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন দিনাজপুর জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী ফারহানা সুলতানা।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সহধর্মীনিগণ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ও তার সহধর্মিনীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:









