৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিশেষ সম্মাননা পেলেন সনি রহমান!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৮, ২০:২০ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: আলোচিত তোলপাড় সিনেমার হিরো সনি রহমান বাস্তব জীবনেও কিছুটা হিরোর সমতুল্য বলা যেতে পারে | সনি রহমান শুধু ক্যামেরার সামনে অভিনয় করে না তিনি কিন্তু ব্যাক্তি জীবনে সব সময় ব্যস্ত থাকেন সামাজিক ও সমাজ সেবা মূলক নানান কাজ কর্মে | যা অনেকবার ফুটে এসেছে বিভিন্ন গণমাধ্যম গুলোতে |এফডিসিতে যে নতুন মসজিদ টা নির্মাণ হচ্ছে এই মহান উদ্দেশ্যর পিছনেও রয়েছে এই নবাগত নায়ক সনি রহমান এর হাত |
কিন্তু নতুন খবর হচ্ছে ভিন্ন কিছু, গত ১২/১০/২০১৮ ইং তারিখ রংপুর বাংলার চোখ
সেচ্ছাসেবী,সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন সনি রহমানকে অভিনয়ের পাশাপাশি মহৎ কাজের জন্য “বাংলার চোখ সংগঠন ‘এর ১ যুগ পূর্তি অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।
১ যুগ পূর্তি উপলক্ষে বৃক্ষরোপন,রক্তদান কর্মসূচি, সাহিত্য ,সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুুরস্কার বিতরন,সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি | উক্ত অনুষ্ঠানে
প্রতিষ্ঠানটি সম্মাননা স্মরক প্রদান করেন সনিকে এবং পাশাপাশি রক্তদান করবে কালকে বলে জানিয়েছে তিনি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো:তানবীর হোসেন আশরাফী। সম্মাননা সনি রহমানের হাতে তুলে দেন উক্ত সংগঠনের সভাপতি,প্রধান অতিথি জনাব আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি-(মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়,জনাব )আরো ছিলেন এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, ও জনাব -ডা:আক্কাছ আলী এমপি, ছিলেন সিটি মেয়র জনাব-মোস্তাফিজার রহমান মোস্তফা সহ আরও অনেকে।
সনি রহমান এর সাথে কথা হলে তিনি জানান , আসলে অনুষ্ঠানটি উপভোগ যোগ্য ছিল | তাদের এই মহান উদ্যেগকে স্বাগত জানাই আমি | আমি চেষ্টা করবো সবসময় তাদের সাথে থাকার জন্য | এবং ধন্যবাদ জানাই এতো সম্মানীয় মানুষ গুলোর সাথে আমাকে জড়িত করার জন্য।
এবং সনি বক্তৃতাকালে অনুষ্ঠানে সবাইকে বলেন , শিল্প সাংস্কৃতি কে মনে ধারণ করার জন্য | এবং শিল্পসাংস্কৃতিক কে রক্ষার জন্য যে কোনো উদ্দ্যেগ জেনো সরকার গ্রহণ করে | শিল্প সাংস্কৃতিক বাংলাদেশে কে পৌঁছে দিচ্ছে বিশ্বের দরবারে | এই সাংস্কৃতি কে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরই |
এবং তিনি আরো বলেন , এই রকম সংগঠনগুলি চেষ্টা করে সবসময় সামাজিক সকল কাজ করার | এইসব সংগঠনের পাশে থেকে তাদের সাহায্য করলে হয়তো কিছুটা হলে সামাজিক অবক্ষয় রোধ হবে বলে আমি মনে করছি |
পরিশেষে প্রধান অথিতির বক্তৃতার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি ইতি টানে |
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET