বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক ও দৈনিক আমার সংবাদ ও নয়া আলো অনলাইন পোর্টাল এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি সোহেল আহমদ সাজু। গতকাল স্কুল হলরুমে পরিচালনা কমিটির সভার কার্যক্রম অনুষ্টিত হয় । এতে সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাত্তার আজাদের সঞ্চালনায় ও ইছব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউ/পি সদস্য কামাল হোসেন, বর্তমান সভাপতি মোঃ এমাদ হোসেন, বিদ্যোৎসাহী (পুরুষ) মোঃ শফিকুল ইসলাম তাহের, নাদিয়া আক্তার, নাসিমা বেগম , সাবিনা ইয়াছমিন প্রমুখ ।নবনির্বাচিত সভাপতি তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক সোহেল আহমদ সাজু এক প্রতিক্রিয়ায় বলেন, আমি এ স্কুলের ছাত্র ছিলাম, আজ সভাপতি হয়েছি। এজন্য স্কুলের সার্বিক উন্নয়নে আমার দরদ থাকবে সবচেয়ে বেশি। তিনি স্কুলের শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী তথা কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আসুন আমরা নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে ছেলে-মেয়েদের পড়া লেখার দিকে বিশেষ নজর দেই।এদিকে সুনামগঞ্জ জেলা “বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ” এর সভাপতি মোদাচ্ছির আলম সুবল- বলেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক সোহেল আহমদ সাজু সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সুহৃদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানাচ্ছেন।বুধবার উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আগামী তিন বছরের জন্য সোহেল আহমদ সাজু কে সভাপতি ও মোঃ শফিকুল ইসলাম তাহের কে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। সকলের সম্মতিক্রমে সভাপতি নির্বাচনের মাধ্যমে সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হলো।
Please follow and like us:









