১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিশ্বম্ভরপুরে শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন 

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২৫, ১৭:২১ | 680 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর বাগগাওঁ (পেঠনার) মাঠে ২৭শে অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে
একশন এইড বাংলাদেশ এর সহায়তায়, ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি ৪৩ প্রকল্পের আওতায়  শিশুরা নিরাপদ আমাদের শপথ, শিশুর কথা শুনব আজ , শিশুর জন্য করব কাজ – প্রতিপাদ্য বিষয় নিয়ে শিশু অধিকার সপ্তাহ ২০২৫  উদযাপনে কিশোরী মেয়েদের ফুটবল, রশ্মিলাফ , কিশোর বনাম কিশোরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা, শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনী , সাংস্কৃতিক অনুষ্ঠান ধামাইল গান প্রতিযোগিতা এবং নাটক উপস্থাপন এর পাশাপাশি শিশু অধিকার সপ্তাহ ২০২৫ , শিশুরা নিরাপদ আমাদের শপথ, শিশুর কথা শুনব আজ , শিশুর জন্য করব কাজ। গ্রাম শহরের অলিগলি, বাল্য বিয়েকে সবাই না বলি। মোবাইলের খারাপ নেশা ছাড়ি, লেখাপড়া শিখে উন্নত জীবন গড়ি। বাল্যবিয়ে বন্ধে প্রয়োজনীয় ৯৯৯ , ১০৯, ১০৯৮ নম্বরে ফোন করি – লেখা লিফলেট বিতরণ , আলোচনা ও  প্রতিযোগিদের পুরষ্কার প্রদানের মাধ্যমে উৎসাহ , আনন্দ এবং জাঁকজমকপূর্ণ ভাবে দিবস টি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মেরিনা দেবনাথ  , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তর এর অফিস সহকারী ফাইজুল ইসলাম, ইউনিয়নের সকল পুরুষ ও নারী সদস্যবৃন্দ, ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মীবৃন্দ, স্পন্সর, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়থ, সার্কেল, নারী উন্নয়ন ফেডারেশন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ফোরাম সভাপতি পৌষি দাস ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চাইল্ড ফোরাম ও সিজেজি সদস্য রহিমা আক্তার ও আলামিন। শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন ভার্ড এলআরপি ৪৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET