, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্ব নবী (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ ও সমাবেশ




বিশ্ব নবী (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ ও সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২০, ১৭:৪৬ | 984 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রান্সে কাটুর্ন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে এতিমখানা জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শেষ হয়।
পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির কলাপাড়া পৌরসভার সভাপতি মাও. মো. মাসুম বিল্লাহ রুমি, সাধারণ সম্পাদক মাও. ফেরদাউসুল হক গাজী, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতি কলাপাড়া পৌরসভার উপদেষ্টা হাফেজ মো. আল-আমিন সরদার, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ সিকদার, খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মো.সাইদুর রহমান, এতিমখানা জামে মসজিদের ইমাম মাও. মো. নিজাম উদ্দিন ফয়েজী প্রমুখ। উপস্থাপনা করেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. নাসির উদ্দিন। এসময় বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন ও ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET