‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৫জুন) শনিবার গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন এলাকায় নিজেদের আঙিনায় বৃক্ষরোপণ করেছে নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখা।
পরিবেশ সুরক্ষায় সংগঠনের প্রত্যেক সদস্যরা কমপক্ষে একটি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের আলোকে প্রত্যেকেই নিজেদের আঙিনায় গাছ লাগিয়েছেন।
নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, পরিবেশকে ঠিক রাখতে হলে গাছ লাগাতে হবে। তাই শুধু গাছ লাগানো নয়, এর পরিচর্যা করার জন্যও আমরা সিদ্ধান্ত নিয়েছি। ৪১জন সদস্যের প্রত্যেকেই রোববারের মধ্যে গাছ লাগানো শেষ করবেন।
উল্লেখ্য ১৯৭৪ সালে প্রথম এই দিবসটি অনুষ্ঠিত হয়। সামুদ্রিক দূষণ, মানব জনসংখ্যা, গ্লোবাল ওয়ার্নিং, বন্যপ্রাণের মতো পরিবেশগত বিষয়ে সচেতনতা বৃদ্ধির স্বার্থে দিবসটি পালন করা শুরু হয়।









