এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ টু গড়োয়া রাস্তার প্রসস্তকরন কাজ চলছে নিম্নমানের ইট দিয়ে, কাজের ৩/৪ দিনের মাথায় ভাঙ্গন বিভিন্ন সময়ে জেলা প্রকৌশলীকে অভিযোগ দেওয়ার পরেও অজ্ঞাত কারনে নিরব।
বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ টু গড়োয়া সড়কের গোলাপগঞ্জ হতে পলাশবাড়ীর ইউনিয়নের মদাতী এলাকা পযন্ত ৯ কিঃ মিঃ রাস্তার ২ ধারে ৩ ফিট করে ৬ ফিট প্রসস্তকরন ও ১৮ ফিট রাস্তা কার্পেটিং এর জন্য সরকার ২ টি প্যকেজে ৩ কোটি ১২ লক্ষ টাকার বরাদ্ধ দিয়েছে। ১টি প্যকেজে ৪ কিঃ মিঃ রাস্তার কাজ টেন্ডারের মাধ্যমে ঠাকুরগাও জেলার মের্সাস রেন্টু ট্রেডার্স এর মোঃ নুরুল ইসলাম ১ কোটি ৩২ লক্ষ টাকায় বরাদ্দ পায় এবং অপর ১টি প্যকেজে ৫ কিঃ মিঃ রাস্তার কাজ টেন্ডারের মাধ্যমে একই এলাকার মেসার্স বজলুর ট্রেডার্স এর মোঃ বজলুর রহমান ঠিকাদার ১ কোটি ৮০ লক্ষ টাকায় কাজগুলি পায়। যা আগামী ৩০ শে জুনের মধ্যে সমাপ্ত হবে বলে যানা গেছে। কিছুদিন পূর্বে কাজ গুলি শুরু করলেও খুড়িয়ে খুড়িয়ে চলায় অদ্যাবধী সমাপ্ত করতে পারেনী ঠিকাদারেরা।
৫ কিঃ মিঃ রাস্তার কাজের ঠিকাদার বজলুর রহমানের কাজ শুরু হতে ব্যপক অনিয়ম করলেও প্রশাসন নিরবে তা তাকিয়ে তাকিয়ে দেখছে। এর মধ্যে নি¤œমানের ইট ও ব্যবহার করা ইট দিয়ে কাজ করার অভিযোগে মরিচা ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন অভিযোগ করে বারংবার কাজ বন্দ করে দিলেও ঠিকাদার নিজেকে সরকারী দলের লোক পরিচয় দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং ক্ষমতা দেখিয়ে রাস্তার কাজ করার ৩/৪ দিনের মধ্যে দেবে গিয়ে নি¤œমানের কাজের প্রমান মেলে।
অপরদিকে মরিচা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ সফিউল আজম জানায়, নি¤œমানের ও ব্যবহার করা ইট দিয়ে কাজ করার অভিযোগ জেলা নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমানকে মোবাইল ফোনে জানানোর পরেও তিনি দেখছি, দেখবো, সরজমিনে যাবো বলে কথা দিলেও অজ্ঞাত কারনে তিনি সরজমিনে না আসায় ক্ষভ প্রকাশ করেছেন।
বীরগঞ্জে হরিজন সম্প্রদায়ের প্রীতি
ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে হরিজন সম্প্রদায়ের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
বীরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৬ জুলাই শুক্রবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীরগঞ্জ ও কাহারোল এলাকার হরিজন সম্প্রদায়ের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আ’লীগ পৌর কমিটির ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক সাজেদুর রহমান অন্তু, ঠাকুরগাঁও জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজু বাসফোর, বীরগঞ্জ উপজেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি দিলীপ বাসফোর প্রমুখ।
খেলায় ঠাকুরগাঁও জেলা হরিজন ঐক্য পরিষদ দল এবং বীরগঞ্জ-কাহারোল অঞ্চল হরিজন ঐক্য পরিষদ দল অংশগ্রহণ করেন। খেলায় ঠাকুরগাঁও জেলা হরিজন ঐক্য পরিষদ দল ১ গোলে জয় লাভ করেন।
উপস্থিত অতিথিবৃন্দ খেলা শেষে দুই দলের মধ্যে পুরুস্কার তুলে দেন। এ সময় খেলায় দেখতে আসা দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বীরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ।









