, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ফুপুদের সংবাদ সম্মেলন 




বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ফুপুদের সংবাদ সম্মেলন 

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২৩, ১৭:৪৩ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের নেতা মমিন ফুপুদের বাবার সম্পত্তির অংশের জমি দখল করে রেখে হুমকি ধামকির অভিযোগে বীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরহুম সাখাউদ্দীন আহমেদ এর কন্যা ঝর্না বেগম লিখিত অভিযোগ পাঠ করে বলেন, পৌর শহরের ৬ নং ওয়ার্ড মাকড়াই গ্রামের মরহুম সাখাউদ্দীন আহমেদ এর ৫ ছেলে ৭ মেয়ের মধ্যে ২ ছেলে ও ২ মেয়ে মারা যায়।
বাবার মৃত্যুর পর বড়ভাই শামছুল আলম বোনদেরকে সম্পত্তির প্রাপ্ত অংশ বুঝাইয়া না দিয়ে ইন্তেকাল করলে তার তার বড় ছেলে ভাতিজা মমিন পিতার জমাজমির অংশ না দিয়ে প্রতারনা শুরু করছে। তারা মাকড়াই মৌজার একটি প্লটে ৭ বোনের একসাথে ১ একর ১৯ শতক জমির অংশীদারের মধ্যে মাত্র ২০ শতক জমিতে তাদের বসত বাড়ি করার জন্য প্রাচীর নির্মান কাজ শুরু করলে বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানির হুমকি দেয় বলে তারা জানায়।
এ সময় তারা প্রশাসনের সুদৃষ্টির মাধ্যমে পিতার সম্পত্তির প্রাপ্ত অংশ মেয়েদেরকে পাইয়ে দেওয়ার সহযোগিতা কামনা করে।
সংবাদ সম্মেলনে সাখাউদ্দীন আহম্মেদের কন্যা মোছাঃ নাহার বেগম, মোছাঃ মেঘনা বেগম, মোছাঃ চায়না বেগম, মোছাঃ সাবিনা বেগম সহ ওয়ারিশগন উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET