১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল




বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১২:২২ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র শর্তহীন মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ তাহাজ্জদ হোসেন তুষারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জনাব ইয়ামিন খান এর সঞ্চালনার লাহিড়ীপাড়া, গোপালপুর সংলগ্ন পাবনা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আজ ৯ই ডিসেম্বর রোজ সোমবার এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা শহরের এ.হামিদ. রোড প্রদক্ষিণ করে এক বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত হন। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এড. শাহজাহান আলী, পাবনা পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম বাদশা, পাবনা সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুন্নবী স্বপন, সদস্য সচিব আবুল হাশেম, সেলিম আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন স্বপন, তপন সাহা, ফেরদৌস মঞ্জু, আসলাম হামিদ খান, পাবনা জেলা তাঁতী দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, পাবনা জেলা বিএনপি’র সাবেক সদস্য শরিফুল ইসলাম শরীফ, নাজমুল হাসান মিঠু, তসলিম হাসান খান সুইট, মোঃ বরকত উল্লাহ, মনোয়ার হোসেন মুন, নাসিম আহমেদ, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ সোহেল খান, ইমাম আলী, আহমেদ শিমুল, ওয়ারেজ আলী, রাকিব হোসেন, রাজীব আহমেদ, আল-আমিন, শুভ মজুমদার, আমাল উদ্দিন, ডাঃ তারেক, লোকমান মৃধা, মজনু বিশ্বাস, সোহেল রানা, পাবনা জেলা যুবদলের সহ-সভাপতি কাওসার রহমান খান সাগর, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোমনাথ বাগচী, মীর রকিবুল ইসলাম কমল, নাদিম হায়দার, রাশেদ রানা, রেদোয়ান হৃদয়, নাদিম, খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তরা অবিলম্বে বেগম খালেদা জিয়া’র মুক্তি দাবী করেন নতুবা পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের নেতৃত্বে পাবনার রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET