২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৫, ২০:৪০ | 687 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আপসহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী মুহাম্মদ ওছমান গনী। তিনি দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ,সাবেক সভাপতি মো. ইউসুফ হোসেন,সহ-সভাপতি মো. নবী হোসেন,সহ-সভাপতি এস এম মিলন
,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরমান হোসাইন।এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাতীদল, মৎস্যজীবী দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন—তিনি গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় দেশের সর্বত্র দোয়া চলছে। গুইমারা উপজেলাও সেই আন্দোলন ও আবেগের অংশ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন, এবং দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET