, , ,

শিরোনামঃ-




বেনাপোলে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আহত ১

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৩, ১৪:৪২ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্তে বড় আঁচড়া গ্রামে বেগুন ক্ষেতের মধ্যে পরিত্যক্ত বোমা বিস্ফরণে মুরাদ হোসেন (১৬)নামে এক কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার (১২অক্টবর)দুপুর সাড়ে ১২টার সময় নিজ বাড়ির পাশে বেগুন ক্ষেতে এ দুঘ্টনা ঘটে। আহত কিশোর বড় আঁচড়া গ্রামের আরিফের ছেলে।স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনা স্থান পরিদর্শন করে। উপস্থিত স্থানীয়রা জানায়,বেগুন ক্ষেতের ভেতরে কচুগাছ পরিস্কার করার সময় বিকট জোরে বোমার আওয়াজ শুনতে পাই।এসে দেখি বোমা আঘাতে তার চোখ মুখ ক্ষত বিক্ষত হয়ে গেছে।তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া জানান,বোমা বিস্ফোরণের খবর শুনেই বিস্ফোরণ স্থান পরিদর্শন করি।মুরাদ নামে এক কিশোর আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রাখছে তা তদন্ত করে দেখা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET