৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আটক




বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৩ ২০২৫, ১৫:৩৪ | 689 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোলে ভারতে যাওয়ার সময় মৌলভী বাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে ইমিগ্রেশনে আটক করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার সময় সে পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্র্রেশনে আসে। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

আটককৃত আব্দুস সামাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ড এর মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় তার নামে মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২ তারিখ ১৫/০৮/২০২৪ বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ২৫ ডি তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড২। একই থানায় মামলা নং -২৭ তারিখ ৩০/০৮/২০২৪ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-৩ ,মামলা নং ২৮ তারিখ ৩০/০৮/২৪ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৫০৬/১৪৪/৪২৭ পেনাল কোড ৪, এরপর মামলা নং ২৬ তারিখ ২৯/০৮/২০২৪ . ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-৫। মামলা নং ১৪ তারিখ ২৪/০৮/২০২৪ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/ পেনাল কোড-৬. মামলা নং ০৯ তারিখ ২০/০৮/২০২৪ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৭, মামলা নং০৮/০৮ তারিখ ১৩/০১/২০২০ ধারা ১৪০/৪৪৭/৪৪৮/৩২৪/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ । তার সবগুলো মামলা মৌলভী বাজার সদর থানার।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভী বাজার জেলা ডিআইও -১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যাক্তির নামে ৭ টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুজছে। সে বর্তমানে পলাতক রয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি রাসেল মিয়া বলেন, ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET