১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী সমমনা সবাই ঐক্যবদ্ধ




বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী সমমনা সবাই ঐক্যবদ্ধ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২৫, ১৮:৪০ | 685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমরা কোন দল বুঝি না, কোন গোষ্ঠী বুঝি না, সমাজে হানাহানি করতে চাই না। সমাজে ইভটিজিং চলবে না, মাদক চলবে না। আমরা দলমত, শ্রেণী-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একসাথে করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে একঝাঁক তরুণ যুবকসহ ইসলামী মূল্যবোধে বিশ^াসী সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। আপনারা সফল ধর্ম উপদেষ্টা দেখেছেন, হজ¦কে সহজ করার জন্য তিনি কাজ করেছেন। এ জাতীয় সৎ ও দক্ষ মানুষ যদি ক্ষমতায় আসে বাংলাদেশ পরিবর্তন হবে। আমরা ইসলামী কার্যকালাপে বিশ^াসী আদর্শিক নেতৃত্ব বিকাশের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবো। শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা বায়তুল আমান জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার উদ্যোগে ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলে ওয়ায়েজিন ও অতিথিবৃন্দ এসব কথা বলেন। আতাকরা পূর্বপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় আলোচক মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক ইকবাল হোসেন মজুমদার। বিশেষ মুফাচ্ছির ছিলেন এডভোকেট মাওলানা ফখরুদ্দিন হেলালী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হাফেজ আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মীর হোসেন। মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রিজুয়ানুল করিমের সঞ্চালনায় মমিনুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET