মঙ্গলবার (৫ মে) দুপুর ২ টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে কবির আহম্মেদ (৭০) মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডাঃশৈলেন্দ্রনাথ বিশ্বাস। কবির আহম্মেদ মোংলা উপজেলার চাঁদপাইয়ের মৃত আজহার আলীর ছেলে।
ডাঃশৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ৪/৫ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন কবির আহম্মেদ। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে সরাসরি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। দুপুর ২ টা ৫৫ মিনিটে তিনি মারা যান।তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
Please follow and like us:









