, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • মতলবে অটো বাইকের চাপায় ইমাম কন্যার মর্মান্তিক মৃত্যু।




মতলবে অটো বাইকের চাপায় ইমাম কন্যার মর্মান্তিক মৃত্যু।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৮:২৩ | 902 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়য়নের কৃষ্ণপুর গ্রামে অটোবাইক গাড়ির চাপায় পড়ে পড়ে তানহা নামে (৭) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মধ্য কৃষ্ণপুর গ্রামের নুরুজ্জামানের কন্যা। তারা ২ বোন। সে সবার বড়। নুরুজ্জাম ওই এলাকার মসজিদের ইমাম।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলার গজরা বাজার থেকে সুজাতপুর রোড় এর মধ্য কৃষ্ণপুর নামক রাস্তায় তানহা আক্তার রাস্তার পাশ দিয়ে হেটে বাড়ি ফিরছিলো।
পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি অটোবাইক তানহার উপর উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক ও নিহতের পরিবারর একই এলাকার বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মসজিদের ইমাম নুরুজ্জামান তার কন্যার লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের জন্যে থানায় অপেক্ষায় রয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET