চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ পালিদ হয়েছে।
এই উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে মতলব সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুশরাত শারমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
|
|
Please follow and like us:









