, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের উদ্যোগে মাহে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ




মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের উদ্যোগে মাহে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২১, ১৯:২৭ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র মাহে রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ’র উপদেষ্টা কামরান আহমদের সভাপতিত্বে ও উপদেষ্টা সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এম. ফজলুল রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, শেফা বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী তৈয়ব আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, তবারক আলী, জাকারিয়া আহমদ, মজির আহমদ, রুম্মান আহমদ, জামিল আহমদ, পাভেল আহমদ, টুটুল আহমদ সহ প্রমূখ।

অনুষ্ঠানে ৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET