, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।




মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২৬, ২২:২০ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৭ নভেম্বর) সকালে গণমাধ্যম কর্মীদের নিকট পাঠানো এক প্রেসবার্তায় তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনা অধিনায়ক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ইতিহাসে ছিল এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ৭ নভেম্বর সংগঠিত সিপাহি-জনতার বিপ্লবই আমাদের মহান স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জিয়াউর রহমানকে দেশের রাজনীতিতে টেনে এনেছিল, এক কঠিন সময়ে তাঁকে জাতি মহান কাণ্ডারীর ভূমিকায় বসিয়েছিল।

প্রেস বার্তায় তিনি আরো উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব স্মরণে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুসংহত করার চেতনাকে ধারণ করে দিবসটি উদ্‌যাপিত হয়।

১৯৭৫ সালের এই দিনে সাধারণ সৈনিক ও জনগণ একত্রিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। ঐক্য শক্তি ও সংহতিতে বিজয়”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় অগ্রযাত্রা ও গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান শেখ ফরিদুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET