, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরের জরিরপাড়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২১, ১৬:০২ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার জলিরপাড় বাজারে ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থী শেখ মোঃ জিন্না তার ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করেন।

এসময় কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মোঃ জিন্না, ভুমি কর্মকর্তা রকিব উদ্দিন, পরিমল চন্দ্র সরকার, খলিল শেখ, বাবুল সরকার, ফিরোজ শেখ, অপুর্ব কির্তনিয়া, শাহিন কাজী প্রমুখ।

শেখ মোঃ জিন্না বলেন, মার্চ মাসটি বাঙালি জাতির জীবনে এক বিশেষ গুরুত্ববহন করে। এই মাসে বজ্রকন্ঠে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন যে মহান মানুষটি, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বাঙালির মুক্তির মহানায়ক শেখ মুজিবুর রহমান।

তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। ২০২০ সালে তার জন্মের শতবছর পূর্ণ হয়। এ বছর, অর্থাৎ ২০২১ সালে তার ১০১তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি আমরা, পাশাপাশি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উদযাপন করছে জাতি। তাই বছরটি আমাদের জন্য বিশেষ গুরুত্ব নিয়ে হাজির হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET