গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে আমদানিকৃত ঔষধ, বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রার বিহীন ঔষধ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত বুধবার দুপুরে মুকসুদপুর সদর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
এসব মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রারবিহীন ঔষধ বিক্রি, স্যাম্পল রাখার অপরাধে কৃষ্ণা ড্রাগ হাউস কে ৫০ হাজার টাকা,
শ্যামলী ড্রাগ হাউস কে ৮০ হাজার টাকা ও রায় ফার্মেসীকে ৭০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের ঔষধ তত্তবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও মুকসুদপুর থানার পুলিশ।
Please follow and like us:









