, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০১৮, ১৯:১৬ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস
উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য শেখ মো. জিন্না, জলিরপাড় ইউপি সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায়, সদস্য সমর রায় চৌধুরী (মিন্টু), শিখা বাক্চী, খলিলুর রহমান শেখ, মৃনাল কান্তি মন্ডল। আরো ছিলেন, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, সহকারী শিক্ষক রমেন্দ্রনাথ বাড়ৈ, মাইকেল বাড়ৈ, ইমদাদ হোসেন সিকদার, স্বরসতী রানী রায়, মনোরমা হীরা, পল্লবী বিশ^াস, রনজিৎ মল্লিক, তরুন কুমার মৌলিক, কানাই বালা  । অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আহাদনুর বাদল।
এ সময় ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সব শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের  অতিথিরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET