মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে মা-বাবার সাথে অভিমান করে দশম শ্রেনীর ছাত্রী ফালগুনী বাইন (১৬) সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টার দিকে উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর মধ্যপাড়া গ্রামে । সে স্থানীয় সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার বানিয়ারচর মধ্যপাড়া গ্রামের রাজ কুমার বাইনের মেয়ে ফালগুনী বাইন (১৬) রীতিমত লেখা পড়া না করায় তার মা বাবা বকাবকি করে। পরে ফালগুনী বাইন সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে । মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে









