ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন – ২০১৯ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় দোহারের সরকারি পদ্মা কলেজ মাঠে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন। তার বক্তব্যে তিনি বলেন, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি আগামীতে দলকে সুসংগঠিত করতে ব্যাপক ভূমিকা পালক করবে।
পরে ভোটের মাধ্যমে মাধ্যমে অধ্যাপক হান্নান খান’কে সভাপতি ও মাসুদ রানা রুবেল’কে সাধারন সম্পাদক করে মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মোল্লা মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মহিউদ্দিন মহি, সহ-সভাপতি নুরুল হক বেপারী, আ. খ. ম. করম আলী, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, শেখ আনারকলি পুতুল, গিয়াস আল মামুন, সুরুজ আলম সুরুজ, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মঞ্জু মোল্লা, মো. সালাউদ্দিন, নারিশা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হোসাইন, দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম প্রমুখ। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান মিলন খান।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









