, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে আটোয়ারীতে ১১ দলের স্বাগত মিছিল




রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে আটোয়ারীতে ১১ দলের স্বাগত মিছিল

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২৬, ১৯:২৯ | 604 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাগত প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় ঐক্য জোটের আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে ১১ দলীয় জোটের ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন শ্লোগানসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরগঞ্জ বাজারের গোলচত্বর ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, উপজেলা এনসিপি’র সাবেক আহবায়ক মোঃ জয়নুদ্দীন, উপজেলা জাগপা’র সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পেক্ষাপটে জনগণের অধিকার আদায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্ত অঞ্চলের মানুষের ন্যায্য দাবি আদায়ে রংপুরের এ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ১১ জুলাইয়ের সমাবেশ সফল করতে এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানাতে আটোয়ারী উপজেলার সর্বস্তরের জনগণকে দলে দলে যোগ দেওয়ার আহবান জানান। বক্তারা জানান, ১১ জুলাই রংপুরের সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়কসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রিয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রচার মিছিলে স্থানীয় জামায়াতে ইসলামী, ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী সহ সাধারণ সমর্থক অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET