৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী সাব্বির গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২৫, ২২:২৫ | 669 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী দূর্গাপুরে স্কুল নাবালিকা ছাত্রীকে (১৪) অপহরণ মামলার মূলহোতা সাব্বিরকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (২ জুলাই) দুপুর পৌনে ২টায় দূর্গাপুর থানাধীন বর্ধনপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ সাব্বির (২৪), সে দূর্গাপুর থানার পলাশবাড়ি গ্রামের মোঃ শাহাদতের ছেলে।
মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বর্ধনপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের সময় বিভিন্ন প্রেমের কু-প্রস্তাব-সহ প্রায়ই উত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন দুপুর ২টায় স্কুল হতে বাড়ি ফেরার পথে অপহরণকারী ও তার সহযোগীরা দূর্গাপুর থানাধীন বর্ধনপুর হিন্দুপাড়া গ্রামে পৌঁছালে জোরপূর্বক অপহরণ করে সিএনজি যোগে নিয়ে আমগাছীর দিকে নিয়ে যায়।
এরপর গত (২৮জুন) স্কুল ছাত্রীর বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর মঙ্গলবার দুপুর পৌনে ২টায়
বর্ণীত স্থান থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা-সহ অপহরণকারী সাব্বিরকে গ্রেওফতার করে র‌্যাব।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দূর্গাপুর থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET