২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে গরুর মালিককে হত্যা করে ৪টি গরু লুট

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৪:৪২ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে গরুর মালিককে শ্বাসরোধে হত্যা করে দু’টি গরু ও দু’টি বাছুর লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সেখান সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। নিহত মালিককে নাম আব্দুল মজিদ (৫৫)। তিনি মহানগরীর দাশপুকুর এলাকার আব্দুল আজিজের ছেলে। স্থানীয়রা জানান, নগরীর দাশপুকুর বাইপাস টিবি হাসপাতাল এলাকার একটি খাস জমিতে দু’টি গরু এবং দু’টি বাছুর পালন করতেন আব্দুল মজিদ। সেখানে একটি চৌকিতে প্রতি রাতে আব্দুল মজিদ ও তার স্ত্রী ঝর্না বেগম গরু পাহারা দিতেন। তার স্ত্রী ঝর্না বেগম বুধবার দিনগত রাতে তার সাথে ছিলেন না। এই সুযোগে রাত ১২টার পর যে কোনো সময় দুর্বৃত্তরা গরু ও বাছু লুট করে নিয়ে যাবার সময় মালিক আব্দুল মজিদ দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করে দুটি গরু ও দুটি বাছুর নিয়ে যায় তারা। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। এবিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, বর্তমানে এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এব্যপারে রাজপাড় থানায় হত্যা মামলাসহ দুইটি দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET