১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে




রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৫, ১৯:১১ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিভাগের আট জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছে এ বিভাগের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
অ্যাডভোকেসি সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্যা সংস্থার প্রতিনিধিরা জানান, প্রতিটি কেন্দ্রের জন্য মাইক্রো প্ল্যান করা হয়েছে। পাঁচ সদস্যের একটি টিকাদান দল যতেœর সাথে শিশুদের টিকা প্রদান করবে। এই দলে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দপ্তরের দুইজন স্বাস্থ্যকর্মীর সাথে তিনজন করে ভলেন্টিয়ার থাকবেন। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ভলেন্টিয়ার হবেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টিকাদানের আগের দিন অভিভাবককে তার শিশুর টিকার তারিখ জানিয়ে দিতে হবে। তিনি এতিমখানার বাচ্চাদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর ও এতিমখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর নিবন্ধন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অ্যাডভোকেসি সভায় আট জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET