১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজারহাটে মাদরাসার ছাত্রী অপহরণ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ২০:৫৮ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির কিশামত গোবধা এলাকার মাদরাসা পড়–য়া এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

 

অভিযোগ সুত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির কিশামত গোবধা এলাকার মোঃ আবু কালাম (৪৮) এর কন্যা মোছাঃ রত্না খাতুন (১৫) ফতেখা দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী। ওই ছাত্রী মাদরাসা যাওয়া -আসার পথে একই এলাকার মোঃ আব্দুল আজিত এর পুত্র মোঃ রাশেদুল ইসলাম ওরেফ বাবু (২৫) ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইয়া আসছিল এবং প্রায়  সময় উত্তক্তা করত।

এ বিষয়টি ওই ছাত্রী তার পরিবারে লোকজনকে অবগত করলে রাশেদুল ইসলাম বাবু (২৫) ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত ২/৩ জনসহ গত ১৫-০১-২০২০ তারিখ বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে কৌশলে বাড়ির সামনে ডেকে নিয়ে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে হারিয়ে তার দরিদ্র  মা-বাবা দিশেহারা হয়ে পড়েছেন।

 

ওই ছাত্রীর বাবা জানান, আমার মেয়েকে অনেক খোঁজা-খুঁজির পর লোক মুখে জানতে পাই। আমার মেয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউপির সুলতান বাহাদুর এলাকার মৃত মতিয়ার রহমান এর পুত্র মোঃ আমজাদ হোসেনের বাড়িতে আছে।

মেয়েকে ফেরৎ চাইলে আসামীগণ বিভিন্ন টালবাহানা করে এবং রাশেদুল ইসলাম বাবু পুনরায় আমার মেয়েকে বিবাহ করিতে চাইলে আমি নাবালিকা মেয়েকে বিবাহ দিতে অস্বীকৃতি জানাইলে তারা আমার মেয়েকে অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করে আমার মেয়ের সম্ভ্রম হানি করে এবং পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছে বলে আমার ও পরিবারের লোকজনের ধারণা।

 

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET