৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাত পোহালেই দোহারের নারিশা বাজার বণিক সমিতির ভোটগ্রহণ




রাত পোহালেই দোহারের নারিশা বাজার বণিক সমিতির ভোটগ্রহণ

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ২০:৪৩ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই বহু প্রতীক্ষিত দোহারের ঐতিহ্যবাহী ৫ম নারিশা বাজার বণিক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। ১৫ই মার্চ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট। এরইমধ্যে ভোট গ্রহণ ও নির্বাচন কেন্দ্র করে নারিশা বাজারের সকল বণিক সদস্যরাই বেশ উৎসুক হয়ে আছে।
ইতোমধ্যে মিছিল, মিটিং, সভা এবং দলগত প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন পরিচালনা কমিটি। সেইসাথেই ভোটের দিন করনীয় বিভিন্ন বিষয় নিয়ে ভোটার ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভাও সম্পন্ন করেছে তারা।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নারিশা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস দিয়ে বলেন কোন প্রার্থী যদি কোনপ্রকার অরাজকতা বা নির্বাচন আইন বিরোধী কর্মকাণ্ড ঘটায় সেক্ষেত্রে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে।

নারিশা বাজার বণিক সমিতি সদস্য ও আলেয়া ফার্মেসীর স্বত্বাধিকারী মো. সজীব হোসেন বলেন এবারের নির্বাচনে বেশ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটের দিন ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেটাই প্রত্যাশা করি।

বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মনজু মোল্লা বলেন নির্বাচন পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রম ও তদারকির ফলেই এখনো পর্যন্ত কোন অপকৃতির ঘটনার সূত্রপাত ঘটেনি। আশাকরি শেষ অবধি তারা তাদের দায়িত্ব কঠোরভাবে পালন করবে।

এবারের নির্বাচনে সভাপতি পদে মনজু মোল্লা, ওহাব মোল্লা এবং শেখ শাহিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে মো. মোফাজ্জল বেপারী ও আ: আলীম মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো: শিবলু এবং মো. আরিফ হোসেন সাধারণ সম্পাদক পদে লড়ছেন। এছাড়াও মো. জাকির হোসেন, সাগর মিন্টু, উজ্জ্বল মোল্লা, নজরুল ইসলাম, মো. খোরশেদ আলী এবং রণজিৎ সাহা বিভিন্ন পদে একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ যে, এবছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা হলেন শাহজাহান মিয়া (দপ্তর সম্পাদক) পনির হোসেন মোল্লা (ক্রীড়া সম্পাদক) মিজানুর রহমান (প্রচার সম্পাদক) আসাদুল ইসলাম বাবু (কার্যকরী সদস্য ১নং) এবং মো. রনি খান (কার্যকরী সদস্য ২ নং)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET