, , ,

শিরোনামঃ-




রানীশংকৈলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২১, ১৮:৫০ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রামে একটি পুকুর থেকে  মঙ্গলবার ১২ অক্টোবর রিফাত ( ৩ বছর ৬ মাস ) ও
কাউসার ( ৩ ) নামে  দুই  ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে ।
মৃত রিফাত ঐ গ্রামের শাহাব উদ্দিনের এবং কাউসার  ছাবলু মোহাম্মদের ছেলে ।তারা দুজন আপন চাচাতো ভাই ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন সকাল ১০ টায়  রিফাত ও কাউসার বাড়ীর পাশে খোলা করছিলো । খেলতে খেলতে এক পর্যায়ে  বাড়ীর অদূরে একটি পুকুরের কাছে রায় । তারপর তারা দুপুর পর্যন্ত বাড়ীতে ফিরে না এলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে । খোঁজাখুঁজির এক পর্যায়ে
 দুপুর ১২ টায় পুকুরে ভাসমান অবস্থায় লোকজন রিফাতের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে । খোঁজাখুঁজির ঘন্টা খানেক পরে আরেক শিশু কাউসারের লাশ পাওয়া যায় ।
রানীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET