৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রানীশংকৈলে ২০০ পরিবার পেল ঈদ উপহার।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২৫, ০০:১৭ | 707 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় ইউনিয়নের দরিদ্র, দুঃস্থ , পথচারী, অসহায়, প্রায় ২০০ টি পরিবারের মাঝে ধর্মগড় কাউন্সিল ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
 ঠাকুরগাঁও জেলা অধিকার ও সেবা ফাউন্ডেশনের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মগড় ৭ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান, কাদিহাট বটতলী নুরানী মাদ্রাসার মুহতামিম, মাওলানা লোকমান হোসেন, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন এর শিক্ষক ও প্রেস ইমাম সহ অনেকে।
এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে,শাড়ি, টুপি,সেমাই, চিনি, প্যাকেটজাত দুধ চাউল, তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি শাহিন আলম বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই আয়োজন।
তিনি আরোও জানান, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET