৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র




রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২৬, ২০:৩৯ | 640 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে ‘মেডিকেল টেন্ট অ্যান্ড হেল্প সেন্টার’ স্থাপন করেছে হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (HFSA-RU)।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রটি থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পরীক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক অসুস্থতা বিবেচনায় ওটিসি ওষুধ, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্যান্ডেজ, মাস্ক ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

HFSA-এর সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের আহ্বায়ক অহিদুল ইসলাম মিনা জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের আরও বিভিন্ন স্থানে বড় পরিসরে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET