জেলার রামগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫জন জয়িতাকে সংবর্ধণা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। সংবর্ধিত জয়িতারা হচ্ছেন, সফল জননী রায়হান আক্তার, শিক্ষা ও চাকুরীতে অবদান রাখা নারী আছমা আক্তার, সমাজ উন্নয়নে পারভিন আক্তার, নির্যাতনের ক্ষত মুছে ভুলে যাওয়া নারী শাহিনা আক্তার, অর্থনীতিতে অবদান রাখায় আমেনা বেগম।









