৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামপালে শ্রমিক নেতাকর্মীদের সাথে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের মতবিনিময়




রামপালে শ্রমিক নেতাকর্মীদের সাথে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের মতবিনিময়

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২৫, ১৬:৫১ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের রামপালে শ্রমিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রামপাল মোংলা সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গিলাতলা সরকারি বহুমুখী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভ্যান ইজিবাইক নসিমন মটরসাইকেল শ্রমিকগন উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় শ্রমিকরা  বিভিন্ন  বিষয় নিয়ে পরামর্শ ও মতমত প্রদান করেন। লায়ন ভ. শেখ ফরিদুল ইসলাম শ্রমিকদের বিভিন্ন অধিকার,  সমস্যা সমাধান ও পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এসময় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা আমাদের সমাজের চালিকাশক্তি। সে কৃষি মোটর কিংবা নৌকা শ্রমিক হোক সে কিন্তু আমাদের সমাজ সভ্যতা কে টিকিয়ে রেখেছে। শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জনের মাধ্যমে সংসার চালায়। পরিবারের মুখে আহার তুলে দেয়। আমি ও আমাদের দল বিএনপি সব সময় শ্রমিকদের সম্মান দিয়ে থাকি। আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান শ্রমিকদের সঙ্গে একসাথে কাজ করেছেন। তিনি শ্রমিকদের সম্মান দেখিয়েছেন। তাদের স্বার্থ সুরক্ষায় কাজ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফায় বলেছেন আমরা শ্রমিকের জীবন মান উন্নয়নে কাজ করব। দেশ ও জাতি গঠনে আপনাদের অনেক ভূমিকা রয়েছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপি নেতা কাজী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, বাঁশতলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল আজমীর, সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জেল হোসেন বাদল, বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, আল মামুন শেখ, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, মোঃ ফিরোজ হোসেন, শেখ মিজান ফকির, আব্দুল ওয়াদুদ, সৈয়দ জসিম উদ্দিন, সৈয়দ কবির হোসেন, আল-আমিন হোসেনসহ প্রায় সহস্রাধিক বিভিন্ন যানবাহনের শ্রমিক ও শ্রমিক নেতা। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন যুবনেতা মল্লিক জিয়াউল হক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET