১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শার্শায় অজ্ঞান ব্যক্তির কাছে মিললো স্বর্ণ 

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ১৯:৫৬ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শরিফুল ইসলাম(৪২) নামে এক ব্যাক্তির কাছ থেকে ১পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।
এ ঘটনায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বর্ণ পাচার আইনে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৫’শ ৭৫ গ্রাম। আটক শরিফুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর মোল্ল্যাপাড়ার মৃত. আজিজুর রহমান মোল্ল্যার ছেলে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, ২৩ ডিসেম্বর সোমবার সকালে স্থানীয়রা নাভারণ বাজারের ফল পট্রির সামনে অজ্ঞান অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এসময় তাকে চিকিৎসা দিতে গেলে তার বামহাতে জড়ানো অবস্থায় একটি স্বর্ণেরবার দেখতে পেয়ে পুলিশে খবর দেই। পরে থানা থেকে পুলিশ কর্মকর্তারা এসে স্বর্ণেরবারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরিফুল ইসলামকে কেউ চেতনা নাশক কিছু খাইয়েছে বলে মনে হচ্ছে।
শার্শা থানা সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশার ৫’শ ৭৫গ্রাম ওজনের ১পিস স্বর্ণেরবার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামের ফোন পেয়ে আমরা স্বর্ণেরবারটি উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET